ইসরাইল পরাশক্তি: মুসলিম ও আরব দেশগুলো আমাদের নৈকট্য অর্জনের চেষ্টা করছে: নেতানিয়াহু

ইসরাইল পরাশক্তি:  মুসলিম ও আরব দেশগুলো আমাদের নৈকট্য অর্জনের চেষ্টা করছে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু কিছু আরব ও মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক তৈরী ও বৃদ্ধির কথা জানান।

৯ ফেব্রুয়ারী বেনয়ামিন নেতানিয়াহু এক টুইট বার্তায় বলেন, সকল আরব ও মুসলিমদের দেশের সাথে সম্পর্ক উন্নয়নে ইসরাইলের নেতৃত্বে বিশ্বে এখন বিশাল পরিবর্তন ঘটছে।

নেতানিয়াহু সাম্প্রতিক সুদানের ত্রীদেশীয় শীর্ষ সন্মেলনের প্রতি ইঙ্গিত করে বলেন, ’ইসরাইল এখন এক পরাশক্তি। বিভিন্ন আরব ও মুসলিম দেশ আমাদের নৈকট্য অর্জনের চেষ্টা করছে।’

উল্লেখ্য, কয়েকদিন আগে সুদানের সার্বভৈাম পরিষদের প্রধান আব্দুল ফাত্তাহ বুরহানের সাথে সাক্ষাতকে নেতানিয়াহু ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেন।

প্রসঙ্গত ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রকাশের পর ফিলিস্তিন তা প্রত্যাখ্যান করলেও আরব দেশগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।বিবৃতিতে প্রত্যাখ্যান করলেও কর্মে তার প্রতিফলন হচ্ছে না বলে বিশ্লেষকগণ মনে করেন।

 

আগের সংবাদমৃত্যুদন্ড মওকুফের দাবিতে নিহতের বাড়ির সামনে গোত্রপ্রধানদের আহাজারী (ভিডিও)
পরবর্তি সংবাদসিরিয়ায় পাল্টাপাল্টি হামলায় ৫ তুর্কি ও ১০০ সিরীয় সেনা নিহত