লিবিয়াতে ‍তুরস্কের ভূমিকা লিবিয়ায় ভারসাম্য এনেছে: যুক্তরাষ্ট্র

লিবিয়াতে ‍তুরস্কের ভূমিকা লিবিয়ায় ভারসাম্য এনেছে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিদ শিনকার বলেন, লিবিয়াতে ‍তুরস্কের ভূমিকা ক্ষমতায় ভারসাম্য এনেছে।

১২ ফেব্রুয়ারী স্পুটনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, লিবিয়া-বিষয়ক মার্কিন সিনেটের এক শুনানিতে বলেন, লিবিয়াতে ‍তুরস্কের অনুপ্রবেশ হাফতারের অগ্রগতির হ্রাস টেনে ধরেছে। এবং ভারসাম্য এনেছে। এটা সংলাপের জন্য সর্বোত্তম পথ তৈরী করেছে।

লিবিয়ার সকল পক্ষের প্রতি যুদ্ধবিরতির প্রয়োজনীর কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ সমাধানই লিবিয়া সংকটের একমাত্র মাধ্যম বলে যুক্তরাষ্ট্র মনে করে।

তিনি জানান, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি আইএসের মতো সংগঠনের উথানরোধে যুক্তরাষ্ট্র ঐক্যমতের সরকারের সাথে ২০১৬ সাল থেকে সহযোগিতা করে আসছে। এবং লিবিয়ার স্থিতিশীলতা রক্ষার জন্য তিউনিসিয়া থেকে যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক টিম কাজ করছে।

 

 

আগের সংবাদসিরীয় সেনাদের ওপর মার্কিন বিমানহামলা
পরবর্তি সংবাদ‘প্রশিক্ষণের মাধ্যমে ইসলাম ধর্মের অপব্যাখ্যা ও জঙ্গিবাদ সম্পর্কে সচেতন করা হচ্ছে’