ভারত সফরে ট্রাম্পের চোখে বস্তি আড়াল করতে দেয়াল তুলছেন মোদি

ভারত সফরে ট্রাম্পের চোখে বস্তি আড়াল করতে দেয়াল তুলছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক :

চলতি মাসে ভারত সফরে আহমেদাবাদে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে। তখন সেখানকার বস্তিগুলো যাতে তার চোখে না পড়ে, তাই বস্তির সামনে দেয়াল তুলে দিচ্ছে মোদি সরকার। যদিও দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, নিরাপত্তাজনিত কারণেই এই দেয়াল তোলা হচ্ছে। এখানে বস্তি এলাকা ঢেকে ফেলার কোনো উদ্দেশ্য তাদের নেই। কিন্তু দেয়াল নির্মাণকারী ঠিকাদার বলছেন, আহমেদাবাদের বিমানবন্দর থেকে গাড়িতে করে যাওয়ার সময় বস্তিগুলো ডোনাল্ড ট্রাম্পের চোখে পড়ুক, তা চাচ্ছে না সরকার।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ঠিকাদার বলেন, যত দ্রুত সম্ভব আমাকে একটি দেয়াল তোলার নির্দেশ দেয়া হয়েছে। প্রকল্পটি শেষ করতে দেড়শ মিস্ত্রী দিন-রাত কাজ করে যাচ্ছেন।

সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতার অংশ হিসেবে এসব দেয়াল নির্মাণ করে সরকার বস্তি আড়াল করতে চাচ্ছে। তবে যুক্তি যা-ই হোক না কেন, চারশ মিটার দীর্ঘ ও সাত ফুট উঁচু দেয়াল মার্কিন প্রেসিডেন্টের চোখ থেকে বস্তিকে আড়াল করতে সক্ষম হবে।

আহমেদাবাদ জেলার ওই বস্তিতে আটশটি পরিবার বসবাস করছে। প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পেরও অন্যতম একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করা।

আগের সংবাদকারাবন্দী জামায়াত নেতা মাওলানা আবদুস সুবহানের মৃত্যু
পরবর্তি সংবাদখালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে ওবায়দুল কাদেরকে মির্জা ফখরুলের ফোন