কাশ্মীর ইস্যুতে কথা বলায় এরদোগানের ওপর ভারতের ক্ষোভ

কাশ্মীর ইস্যুতে কথা বলায় এরদোগানের ওপর ভারতের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিন্তান সফররত তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান শুক্রবার কাশ্মীর ইস্যুতে ভারতের সমালোচনা করে পাকিস্তানের অবস্থান সমর্থন করার কথা ঘোষণা করেন। আর এ কারণেই তুর্কি এ প্রেসিডেন্টের ওপর ক্ষোভ ঝেরেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এরদোগানকে কাশ্মীর নিয়ে ‘নাগ গলাতে’ নিষেধ করেছে। খবর এনডিটিভির।

দুদিনের পাকিস্তান সফরে গিয়ে কাশ্মীর প্রসঙ্গে ভারতীয় পদক্ষেপের সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এমনকি, ভারতের আপত্তিকে অগ্রাহ্য করেই, শুক্রবার প্রেসিডেন্ট এরদোগান কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান সমর্থন করার কথাও বলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠককালে ওই কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট। আর এতেই বেজায় চটেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগেও বারবার ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জম্মু ও কাশ্মীর বিষয়ে নেয়া সিদ্ধান্ত পুরোটাই ভারতের অভ্যন্তরীণ বিষয়। হুমকি দিয়ে বলা হয়েছে, এ বিষয়ে অন্য কোনও দেশের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভীশ কুমার বলেন, পাকিস্তানের সংসদে তুরস্কের প্রেসিডেন্ট কাশ্মীর নিয়ে যা বলেছেন, আমরা তা পুরোপুরি প্রত্যখ্যান করছি। পাশাপাশি তুরস্কের কাছে আমরা এই আহ্বান জানাচ্ছি যে, তারা যেন কোনওভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলান।

আগের সংবাদশেখ গোলাম আসগরের ইন্তেকালে মুফতী ফয়জুল্লাহ’র গভীর শোক
পরবর্তি সংবাদঅসুস্থ আল্লামা বাবুনগরীকে দেখতে হাসপাতালে শীর্ষ আলেম-উলামাদের ভিড়