ভারতীয় হাইকমিশন সড়কের নাম ‘ফেলানী সড়ক’ করার দাবি ভিপি নুরের

ভারতীয় হাইকমিশন সড়কের নাম ফেলানী সড়ক করার দাবি ভিপি নুরের

ফাতেহ ডেস্ক :

রাজধানীর বারিধারায় অবস্থিত ভারতীয় হইকমিশনের সামনের সড়কের নাম ফেলানীর নামে করার দাবি তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় সীমান্তে বিএসএফের গুলিতে নিহতদের স্মরণ এবং সীমান্ত হত্যা বন্ধের জন্য ২২ দিন ধরে অবস্থানরত ঢাবি শিক্ষার্থী নাসির আব্দুল্লাহর সঙ্গে সংহতি সমাবেশে এই দাবি করেন তিনি।

নুর বলেন, বিএসএফ’র হাতে নিহত ফেলানীর স্মরণে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সামনের সড়কের নাম ফেলানী সড়ক হিসেবে ঘোষণা করতে হবে।

আগের সংবাদআমরা দাবি জানিয়েছি, সরকার সহযোগিতা করেনি: ফখরুল
পরবর্তি সংবাদতালেবানের সাথে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি: মাইক পম্পেও