
ফাতেহ ডেস্ক
যাদের কাছে অবৈধ সম্পদ আছে সন্দেহ হবে, প্রয়োজনে তাদের ঘরে গিয়ে তল্লাশি চালানো হবে- এমনটি জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
আজ রোববার সকালে শান্তিনগরে আয়োজিত এক প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনীতে এ কথা জানান তিনি।
ইকবাল মাহমুদ আরো বলেন, যারা ট্যাক্স দেয় না, জনগণের সম্পদ আত্মসাৎ করে, তাদের শান্তিতে ঘুমাতে দেয়া হবে না। ১৬ কোটি মানুষের মধ্যে মাত্র ২০লাখ মানুষ ট্যাক্স দেন। এর মতো লজ্জার কিছু নাই।
দুদক চেয়ারম্যান বলেন, রিহ্যাবের কাছ থেকে তথ্য নেন, কত লোক হোল্ডিং ট্যাক্স দেন, কত লোকের ট্রেড লাইসেন্স আছে। সবার গাড়ির তথ্য নেন। এসব তথ্য একসাথে না করে, শুধু অটোমেশনে নির্ভর করলে করদাতা বাড়বে না।
-এও
