আন্তর্জাতিক ডেস্কঃ
বাহরাইনের উচ্চ আদালাত দখলদার ইসরাইলের পতাকা পোড়ানোর অভিযোগে এক নাগরিকের তিন বছরের কারাদন্ড বহাল রেখেছেন। দোষী ফিলিস্তিনের সমর্থনে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে অংশ নেন।
সরকারঘনিষ্ঠ স্থানীয় পত্রিকা আল বিলাদ পত্রিকা প্রসিকিউশনের বরাতে জানায়, দোষী অন্য আসামীর উসকানিতে ঘটনায় অংশগ্রহন করে। তারা ‘বাদী’ শহরে শুক্রবার রাতে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহন করে।
আদালাত জানান, জননিরাপত্তা ও যানচলাচল বাধাগ্রস্থ করার জন্যই দোষীরা এই কাজ করেছে।
ইসরাইলের সাথে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের পরে এ ধরনের মামলায় সাজা এটাই প্রথম।
উল্লেখ্য, গত বছরের জুনে বাহরাইনে পানামা ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ইসরাইলের গণমাধ্যমের কর্মী ও ব্যবসায়ীগণ তাতে অংশগ্রহন করে। তৎকালীন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলকে এই অঞ্চলের সংস্কৃতির অংশ বলে অভিহিত করেন।
