প্রবাসীদের ভূমিকা চোখে পড়ার মতো সিলেট সিটি নির্বাচনে

ফাতেহ ডেস্ক: সিলেট অঞ্চলের যে কোনো নির্বাচনে প্রবাসীদের ভূমিকা চোখে পড়ার মতো। প্রার্থীর অর্থসংস্থান, প্রচার ও ভোটে তারাও প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িয়ে পড়েন। আগামী ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচন সামনে রেখে এরই মধ্যে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সিলেটি প্রবাসীরা আসতে শুরু করেছেন দেশে।

প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবে আলাদা পরিচিতি আছে সিলেটের। এই অঞ্চলের একটি বড় জনগোষ্ঠী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং মধ্যপ্রাচ্যে প্রবাসী। বিদেশে থাকলেও সিলেটের ভোট নিয়ে আগ্রহের কমতি নেই তাদের। স্বজনরা ভোটার থাকায় প্রবাসীদের মতামতের প্রভাব পড়ে ভোটে।

প্রবাসীর আয় দেশের উন্নয়নে ভূমিকা রাখলেও নিরাপত্তাহীনতা, জমি সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন সমস্যায় সেবা পেতে ভোগান্তি তাদের নিত্যসঙ্গী।

বরাবরের মতো স্থানীয় এই নির্বাচনেও প্রার্থীদের অর্থযোগান, ভোটদান বা প্রচারের অংশীদার প্রবাসীরাও। তাই মেয়র প্রার্থীরা তাদের সমস্যা সমাধানে দিচ্ছেন প্রতিশ্রুতি।

প্রবাসী জনগোষ্ঠীর সমর্থন সিলেট সিটি নির্বাচনে বেশ প্রভাব ফেলবে- এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

আগের সংবাদখালেদার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বিএনপির
পরবর্তি সংবাদরহস্যে ঘেরা পাকিস্তানের আসন্ন নির্বাচন, মসনদে বসছেন কে?