আমাদের ব্যাংকে টাকা নেই–একথা সত্য নয় : সংসদে প্রধানমন্ত্রী

আমাদের ব্যাংকে টাকা নেই–একথা সত্য নয় : সংসদে প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের ব্যাংকে টাকা নেই-একথা সত্য নয়। টাকা না থাকলে আমরা এতোগুলো উন্নয়ন কাজ কিভাবে করছি। আমাদের ৩২ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ রয়েছে, যা দিয়ে আমাদের ৬ মাসের খাদ্য কেনা যাবে।

সংসদের রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা ও ৬ষ্ঠ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন। গত ৯ জানুয়ারি শুরু হওয়া অধিবেশনটি ২৮ কার্যদিবসে মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করছিলেন।

প্রধানমন্ত্রী ৩০ মিনিটের বক্তব্যে সংসদে রাষ্ট্রপতির দেয়া ভাষণের জন্য তাকে ধন্যবাদ জানান। একইসাথে সরকারেরর উন্নয়ন কর্মকান্ডের সংক্ষিপ্ত পরিসংখ্যান নিয়ে বলেন, বাংলাদেশের উন্নয়নের বিষয়টি আজ বিশ্বব্যাপী স্বীকৃত।

টাকার সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যেই আমাদের ১৮ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। টাকা আছে বলেই আমরা অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি। এ প্রসঙ্গে তিনি ৬৮৫টি মাধ্যমি ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করাসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের পরিসংখ্যান তুলে ধরেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এটি আজ কারো কাছে লুকায়িত নেই। এক সময় দেশ জঙ্গীবাদ ও সন্ত্রাসের রাজস্ব ছিল। মানুষের জানমালের কোন নিরাপত্তা ছিল না। আমরা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ছিলাম। এক দশকে আমরা বাংলাদেশর অবস্থার পরিবর্তন করতে সক্ষম হয়েছি।

আগের সংবাদমিসরী ভিন্নমতাবলম্বীকে মিসরে পাঠানোর সঙ্গে জড়িতদের বিচার করা হবে: তুরস্ক
পরবর্তি সংবাদত্রাণ বিতরণকালে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ অন্তত ২৩ জন নিহত