ক্ষেপণাস্ত্রবাহী একাধিক রুশ সামরিক বিমানকে তুর্কি আকাশে প্রতিরোধ

ক্ষেপনাস্রবাহী একাধিক রুশ সামরিক বিমানকে তুর্কি আকাশে প্রতিরোধ

আন্তর্জাতিক ডেস্ক:

দুইটি বোমারু বিমানসহ চারটি রুশ সামরিক বিমানকে তুরস্ক তাদের আকাশসীমা ব্যবহারে প্রবেশে বাধা দিয়েছে।

রাশিয়ার নিজাভিসিমায়া পত্রিকার সূত্রে কুদস আরাবী জানায়, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ইদলিব নিয়ে রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ২০ ফেব্রুয়ারী রাশিয়ার সামরিক বিমানের জন্য তুরস্কের আকাশসীমার ব্যবহার বন্ধ করে দেন।

তুর্কি আকাশসীমায় অনুপতি না পেয়ে রুশ বিমান ইরান ও ইরাকের আকাশসীমা হয়ে সিরিয়াতে প্রবেশ করতে বাধ্য হয়।

সিরিয়ায় রাশিয়ার হামিমীনের বিমানঘাটির ঘনিষ্ঠ সূ্ত্রের বরাতে বৃহস্পতিবার পত্রিকাটি জানায়, রাশিয়া তাদের বিভিন্ন ঘাটিতে গোলাবারুদ থেকে শুরু করে ভারী অস্র মজুদ করছে।

উল্লেখ্য, ইদলিব নিয়ে আংকারা ও মস্কোর ভেতর মতানৈক্য গভীর হওয়ার পর থেকে উভয় পক্ষই নিজ নিজ অবস্থান মজবুত করছে।

 

আগের সংবাদ‘ভারতের ১৫ কোটি মুসলমানই ১০০ কোটি হিন্দুকে দমিয়ে রাখতে সক্ষম’
পরবর্তি সংবাদঝড়ের কবলে বিমান: যাত্রীদের করুন আহাজারির ভিডিও ভাইরাল (ভিডিও)