মক্কা নিয়ে র‍্যাপ গান, শিল্পীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফাতেহ ডেস্ক

মক্কার নারীদের নিয়ে র‌্যাপ গান গাওয়ায় এক নারী সংগীত শিল্পীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সৌদি সরকার। পাশাপাশি তার ইউটিউব একাউন্ট বন্ধ করে দেয়াসহ ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে।

সম্প্রতি সৌদি নারী শিল্পী আসায়েল স্ল্যার গানের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গানের কথাগুলো এমন- ‘আমরা নারীদের সম্মান করি তবে মক্কার নারীরা হাওয়াই মিঠাই’।

এ গানটির মাধ্যমে পবিত্র মক্কা নগরীর নারীদের অসম্মান করা হয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে আসায়েল স্ল্যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মক্কার গভর্নর খালেদ আল ফয়সাল।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত সপ্তাহে ইউটিউবে এই র‌্যাপ গানটি প্রকাশ হয়। এরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এদিকে, সৌদি সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা করছেন নেটিজেনরা। তারা দাবি করছেন, সৌদি আরবে এখনো নারীদের স্বাধীনতার অভাব রয়েছে।

-এ

আগের সংবাদখালোদা জিয়াকে আটকে রাখা হয়নি: তথ্যমন্ত্রী
পরবর্তি সংবাদইরান-তুরস্ক সীমান্তে ভূমিকম্প: নিহত ৯