
ফাতেহ ডেস্ক
ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত ডিল অব দ্য সেঞ্চুরিকে অসম সমাধান বলে উল্লেখ করেছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেন, এ অসম সমাধানের কারণে মধ্যপ্রাচ্যে শান্তি না ফিরে নতুন সংকট তৈরি হবে। গতকাল রোববার ইতালির দক্ষিণাঞ্চলের বারি প্রদেশে ভ্রমণকালে তিনি এ কথা বলেন।
পোপ আরো বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সঙ্কট এখনো সমাধান হয়নি। দু’দেশের মধ্যে এখনো সংঘাত চলছে। এর মধ্যেই যদি ইসরায়েলকে পক্ষপাতিত্ব করে কোনো সমাধান প্রস্তাব করা হয় তাহলে তা সংঘাত আরো বাড়াবে। প্রেসিডেন্ট ট্রাম্প কী উদ্দেশ্যে এ প্রস্তান উত্থাপন করেছেন তা তিনিই ভালো বলতে পারবেন।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রকাশ করেন। ১৮১ পৃষ্ঠার ওই প্রস্তাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে ফিলিস্তিনিদের সুযোগ-সুবিধার কথা তেমন কিছুই বলা হয়নি।
প্রস্তাব উত্থাপনের পর তা প্রত্যাখায়ন করেন ফিলিস্তিন প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাস। এর পর আরব লীগ, ওআইসি ও ইউরোপীয় ইউনিয়ন প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। এ ছাড়া তুরস্ক ও ইরানসহ বেশ কয়েকটি দেশ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। প্রতিবাদ জানিয়েছে রাশিয়াও।
পাকিস্তান সিনেট এ প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি বিলও পাশ করেছে।
-এ
