বাস্তচ্যুত সন্তানদের জন্য তাবু কিনতে কিডনি বিক্রি করতে চায় সিরীয় পিতা

বাস্তচ্যুত সন্তানদের জন্য তাবু কিনতে কিডনি বিক্রি করতে চায় সিরীয় পিতা

আন্তর্জাতিক ডেস্ক:

ক্ষেপনাস্র হামলার মুখে আলেপ্পো থেকে পরিবারসহ পালিয়ে আসা পিতার জন্য প্রয়োজন তাবুর। সন্তানদের আশ্রয়ের তাবু কিনতে কিডনি বিক্রির প্রচারনার এক দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

২৪ ফেব্রুয়ারী স্থানীয় ফটোসাংবাদিক আরিফ আতাদ তার ভেরিফাইড টুইট এক্যাউন্টে একটি পোস্ট করেন, যেখানে কিডনি বিক্রির প্রস্তাবকারী ব্যক্তিকে উত্তর ইদলিবের রাস্তায় ফলক হাতে দেখা যায়।

‘আমি ২৭ দিন থেকে বাস্তচ্যুত। বিক্রি করার মতো আমার একটি কিডনি আছে। এটা আমাকে ও আমার পরিবারকে আশ্রয় দিবে।’ ফলকে লেখা দেখা যায়।

স্থানীয় সংবাদ মাধ্যম এসটিসিতে বলা হয়, বাস্তচ্যুত ব্যক্তির ছয় ছয়টি কন্যা ও দুটি ছোট পুত্রসন্তান রয়েছে।

বাষাড় আসাদের জেলে নির্যাতনের শিকার হয়ে ভুক্তভোগীর পিঠের হাড্ডি ভেঙ্গে যায়।

উল্লেখ্য, বাশার ও তার মিত্র রাশিয়া যুদ্ধবিরতি অঞ্চলে একেরপর এক হামলা চালানোর কারণে অসংখ্য মানুষ খোলাআকাশ কিংবা গাছের নিচে মানবতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে।

 

 

আগের সংবাদকরোনাভাইরাস: চীনে আইন করে বন্ধ করা হচ্ছে বুনোপশুর মাংস কেনাবেচা
পরবর্তি সংবাদমৃত্যুবরণ করেছেন মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক