আন্তর্জাতিক ডেস্ক:
২৫ ফেব্রুয়ারী দিল্লিতে হিন্দু উগ্রবাদীদের জ্বালানো আগুনে পুড়লেন ৮৫ বছর বয়সী বৃদ্ধা। খবর, স্ক্রল
খবরে বলা হয়, পোশাক ব্যবসায়ী সালমানি (৪৮) বৃদ্ধা মা ও পরিবারকে নিয়ে থাকেন গমরিতে। হিন্দুদের হিংসা তখন তাদের বাড়ির গলিতে। সন্তানের ফোন পেয়েও তিনি মূল বাড়িতে যেতে পারেননি। সন্তান ও স্ত্রী বেঁচে গেলেও বৃদ্ধা মা বাড়ি থেকে বের হতে পারেননি। তিনি জ্বলন্ত মারা যান।
বাড়ি থেকে হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীরা সবকিছু লুট করে নিয়ে যায় জনাব সালমানির। তিনি এখন রিক্তহস্ত বলে জানান ইন্ডিয়ান স্ক্রলকে।
গত বছরের ১১ ডিসেম্বর ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় মুসলিমবিরোধী নাগরিকত্ব আইন সংশোধনী বিল পাস হয়। পরদিন রাষ্ট্রপতি এই বিলে স্বাক্ষর করলে সেটি আইনে পরিণত হয়। বিলটি আইনে পরিণত হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ করছেন দেশটির হাজার হাজার মানুষ। তবে গত তিনদিন ধরে দিল্লিতে এই বিক্ষোভ সহিংস আকার ধারণ করেছে। সেখানে মুসলিমদের বেছে বেছে মারধর, বাড়িতে আগুন, দোকানপাটে লুটপাট করছে বিজেপির সমর্থকরা।
গত তিনদিন ধরে দিল্লিতে নারকীয় ধ্বংসযজ্ঞ চললেও এ নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবশেষ এক টুইট বার্তায় বলেন, তিনি বিরাজমান পরিস্থিতি সম্পর্কে গভীর পর্যবেক্ষণ করছিলেন। শান্তি এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য পুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো মাঠে থেকে কাজ করছে বলে জানিয়েছেন ভারতের এই প্রধানমন্ত্রী।
বিদ্যমান পরিস্থিতিতে কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবী জানিয়েছে। কেজরিওয়াল সেনা মোতায়েনের দাবীও জানিয়েছেন।
