
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে ইরানী পররাষ্ট্রমন্ত্রীর টুইটের প্রতিবাদ জানাতে আজ মঙ্গলবার দিল্লিতে ইরানের রাষ্ট্রদূত আলী শাগনীকে ডেকে প্রতিবাদ জানিয়েছে ভারত।
ইন্ডিয়া টাইমস সরকারী সূত্রের বরাতে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে।
সোমবার ইরানী মন্ত্রী জাওয়াদ জারীফ টুইটে বলেন, ’ইন্ডিয়ান মুসলিমদের বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতায় ইরান নিন্দা জানাচ্ছে।’
জারীফ আরো মন্তব্য করেন, ‘ ইরান শতাব্দী থেকে শতাব্দী ভারতের বন্ধু। আমরা ভারতের প্রশাসনকে সকল হিন্দুস্তানীর নিরাপত্তা প্রদানে উৎসাহিত করছি।
জারীফ সবশেষে করেন, ‘আইনের শাসন ও শান্তিপূর্ণ সংলাপই সামনে এগোনোর পথ।’
উল্লেখ্য, ভারত ও ইরান পরষ্পর গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। আমেরিকার অবরোধের পূর্বে ভারত ইরানের অন্যতম জ্বালানী ক্রেতা ছিল।
