প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে ৮ বিয়ে করা চাচা কারাগারে

ফাতেহ ডেস্ক

কুমিল্লার দেবিদ্বারে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে তার দুঃসম্পর্কের চাচা শামসুল হককে (৩৫) কুমিল্লা কারাগারে প্রেরণ করেছে দেবিদ্বার পুলিশ।

জানা যায়, অভিযুক্ত মোঃ শামসুল হক উপজেলার গোপালনগর গ্রামের ছোবহান মিয়ার ছেলে। ওই ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বাদী ধর্ষিতার মা অভিযোগপত্রে উল্লেখ করেন, গত বছরের ২৬ ডিসেম্বর বিকেল ৪টায় একই বাড়ির গোসলখানায় ওই কিশোরীকে নিয়ে ধর্ষণ করে। তার পেট ব্যথার কারণে জিজ্ঞাসাবাদে সে চাচা মোঃ শামসুল হককে দেখিয়ে দেয়।

এলাকাবাসীর বরাতে জানা যায়, মোঃ শামসুল হক পেশায় রাজমিস্ত্রি। বরিশাল, ফরিদপুর, রংপুরসহ যেখানে যান সেখানেই তিনি বিয়ে করেন। বিয়ের পর শ্বশুড় বাড়িতে কিছুদিন থাকার পর অন্যত্র চলে যেতো। এ পর্যন্ত তিনি বিয়ে করেছেন আটটি। বর্তমানে দুই স্ত্রী আছে।

দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করার পর আসামিকে গ্রেপ্তা করা হয়েছে। আসামি সত্যতা স্বীকার করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

-এ

আগের সংবাদআফগান সরকারের সাথে বন্দীবিনিময় নিয়ে আলোচনার প্রস্ততির কথা জানালো তালিবান
পরবর্তি সংবাদইরানের ২৩ পার্লামেন্ট সদস্যসহ ২৩৩৬ জন করোনাতে আক্রান্ত