
আন্তর্জাতিক ডেস্ক
আজ মস্কোতে পুতিন ও এরদোগানের অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের শুরুতে পুতিন তুর্কি সেনা হত্যায় এরদোগানের নিকট সমবেদনা প্রকাশ করেন। খবর, টিআরটিওয়াল্ড
খবরে বলা হয়, সন্ধ্যায় মস্কোতে পুতিন ও এরদোগান-অনুষ্ঠিত শীর্ষ সম্মেলমের ফটোসেশনের সময়ই পুতিন এরদোগানকে বলেন, ‘আপনার সৈন্য নিহত হওয়ায় আমার সমবেদনা রইল। কারণ, আমি বলেছি, আপনার সৈন্যদের অবস্থান সম্পর্কে সিরিয়ার জানা ছিল না। এ ধরণের ঘটনা যেন আর না ঘটে, তা নিয়েই আমরা আলোচনা করবো।’
পুতিন আরো বলেন, ‘সিরিয়ার অবস্থা এমন পর্যায়ে গিয়েছে যে, আমাদের আবার সরাসরি আলোচনা করতে হচ্ছে।’
তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সারা বিশ্বের চোখগুলো আমাদের দিকে তাকানো।’
দেখুন-ভিডিও
شاهد| هكذا استقبل الرئيس الروسي بوتين اردوغان في موسكو.
Gepostet von الجزيرة – تركيا am Donnerstag, 5. März 2020
উল্লেখ্য, তুর্কি সমর্থিত যোদ্ধা ও রুশমিত্র বাশারের সৈন্যদের মধ্যে গত কিছুদিন চরম উত্তেজনা ও সংঘাত চলছে। সিরিয়ার হামলায় ৩৪ জন তুর্কি সেনা হত্যার পর তুরস্ক সরাসরি সিরীয় সৈন্যদের ওপর আকাশ ও স্থল পথে আক্রমণ করে চলছে। আক্রমণে বাশার বাহিনী বড় ধরণের ক্ষতির মুখোমুখি হয়েছে বলে আলোচনার শুরুতে পুতিন জানান।
