
আন্তর্জাতিক ডেস্ক
সৌদিতে করোনা ভাইরাস ছড়িয়ে দেয়ার পেছনে ইরানের আচরণকে দায়ী করছে সৌদি মন্ত্রিপরিষদ।
রুশ গণমাধ্যম সৌদির জাতীয় নিউজ এজেন্সির বরাতে জানায়, ইরানে প্রবেশের ক্ষেত্রে সৌদি নাগরিকদের পাসপোর্টে কোন ধরণের সিল না দেয়ার নিন্দা জানায় সৌদি মন্ত্রিপরিষদ।
উল্লেখ্য, ইরানে অনেক মানুষ করোনাতে আক্রান্ত হচ্ছে। সৌদি আরব বিভিন্ন দেশ থেকে আসা মানুষদের পর্যবেক্ষণে বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে। ইরানের ক্ষেত্রে সতর্কতা থাকলেও পাসপোর্টে সিল না থাকায় চিহিৃত করা কঠিন হচ্ছে সৌদি প্রশাসনের জন্য।
