বিন সালমানের জন্য ইহুদীদের দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

আরবীয় পোশাক পরে সৌদিআরব, বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স বিন সালমানের জন্য ইহুদীদের দোয়ার এক ভিডিও প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রনালয়ের অধীন ভেরিফাইড টুইটার এ্যাকাউন্ট  ‘ইসরাইল বিল আরাবিয়্যাহ ’ তে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কিছু ইসরাইলী ইহুদী আরবী পোশাক পরে বাদশাহ সালমান, ক্রাউন প্রিন্স মুহাম্মাদ ও সৌদির জন্য দোয়া করছে।

তারা দোয়ায় বলছে, ‘আমরা আল্লাহর নিকট চাই, আল্লাহ তাদের জীবনে বরকত দান করুক। জীবনকে দীর্ঘায়ু করুক। তাদেরকে সুস্থ রাখুক। করোনা থেকে তাদের মুক্ত রাখুক।

বিন সালমানের প্রতি তারা বিশেষ বার্তা দেয়, ‘মুহাম্মাদ সাউদ আমরা আপনাকে ভালবাসি। আশাকরি, সকল সৌদির নাগরিক বুঝতে পারছে, ইসরাইল আজ দুই রাষ্ট্রের মধ্যে শান্তির জন্য অপেক্ষা করছে।’

আগের সংবাদকরোনাতে ইরানী এলিট ফোর্সের ৫ সদস্যের মৃত্যু
পরবর্তি সংবাদএবার পোল্যান্ডের সেনাপ্রধান করোনা আক্রান্ত