
আন্তর্জাতিক ডেস্ক
পোল্যান্ডের সেনাপ্রধান করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা এক টুইট বার্তায় নিশ্চিত করেছে সে দেশের প্রতিরক্ষামন্ত্রনালয়। খবর,আনাদুলু এজেন্সি।
খবরে বলা হয়, পোল্যান্ডের সেনা প্রধান জেনারেল ইয়ারোস্লাভ মাচাক জার্মানে সরকারী সফর শেষে মেডিকেল টেস্ট করান। রিপোর্ট পজিটিভ হওয়ায় তাকে আলাদা রাখা হয়েছে।
সেনাপ্রধানের সাথে সফররত সকলকে আলাদা রাখা হয়েছে এবং তাদের সকলের অবস্থা স্থিতিশীল বলে নিশ্চিত করেছে প্রতিরক্ষা মন্ত্রনালয়।
ইতোপূর্বে ইতালির সেনাপ্রধান সালভেতর ফারিনার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।
