হাসান নাসরুল্লার করোনাতে আক্রান্ত হওয়ার খবর গণমাধ্যমে !

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে একের পর এক হাইপ্রোফাইল ব্যক্তিদের করোনাতে আক্রান্ত হওয়ার সংবাদ প্রকাশ পাচ্ছে। এরই মধ্যে লেবাননভিত্তিক ‘জঙ্গি সংগঠন’ হিযবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লা’র করোনাতে আক্রান্ত হওয়ার সংবাদ জানিয়েছে ইসরাইলী গণমাধ্যম।

ইসরাইলী গণমাধ্যম জেরুজালেম পোস্ট লেবানন ও আরব গণমাধ্যমের সূত্রে জানায়, লেবানিজ সাংবাদিক মারিয়া মা’লুফ এক টুইট বার্তায় বলেন, ‘সাম্প্রতিক সময়ে ইরানের স্পিকার লারিজানির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল হাসানের সাথে সাক্ষাত করেন।’

সাংবাদিক আরো বলেন, ’প্রতিনিধি দলের একজন করোনাতে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশিত হওয়ার পর থেকে হাসান নাসরুল্লা’র সুস্থতার বিষয়ে হিযবুল্লাহ মুখে কুলুপ এটেছে।’

উল্লেখ্য, হাসান নাসরুল্লাকে সর্বশেষ গত  মাসের শেষ দিকে প্রকাশ্যে দেখা গিয়েছিল।

আগের সংবাদদুই হাজারের বেশী আফগান বন্দীকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান
পরবর্তি সংবাদমুজিববর্ষ উপলক্ষে জাতীয় মসজিদের স্বীকৃতি পাচ্ছে বায়তুল মুকাররম