
ফাতেহ ডেস্ক
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
দেশের কওমি মাদরাসার আসন্ন দাওরায়ে হাদীসের কেন্দ্রীয় পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল মঙ্গলবার জরুরি বৈঠক করবে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।
আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০ টা থেকে রাজধানীর মতিঝিলে হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় কার্যালয়ে এ সংক্রান্ত বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
সূত্রমতে জানা যায়, করোনা ভাইরাসের কারণে কওমি মাদরাসা বন্ধের সিদ্ধান্ত নিতেই এ জরুরি বৈঠক আহ্বান করা হয়। আনুষ্ঠিানিকভাবে হাইয়াতুল উলইয়ার সিদ্ধান্ত আগামীকালের বৈঠক শেষেই জানা যাবে। দাওরায়ে হাদিস পরীক্ষার বিষয়ে সিদ্ধান্তও আগামীকালকের বৈঠক থেকে আসবে।
-এ
