
ফাতেহ ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। একটি বিশেষ বিমানে বিকেলে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।
রাজনাথ সিংয়ের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা। শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। একই দিন যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা সেন্টার উদ্বোধন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সঙ্গে বৈঠক করবেন রাজনাথ সিং।
পরে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও বিজিবি সদর দপ্তরে যাওয়ার কথা রয়েছে তার। রোববার রাজশাহীতে সারদা পুলিশ একাডেমিতে আইটি ও ফরেনসিক ল্যাব উদ্বোধন করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।
সেখান থেকে বিশেষ বিমানে নয়াদিল্লির উদ্দেশে রওনা হবেন রাজনাথ সিং।
