গার্ডিয়ানের অফিস বন্ধ করল মিসর, নিউইয়র্ক টাইমসকে সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান করোনা বিষয়ক সংবাদ পরিবেশনে পেশাদারিত্ব বজায় রাখতে পারেনি এমন অভিযোগে মিসরে তাদের অফিসের অনুমতি প্রত্যাহার করেছে মিসরের তথ্যবিষয়ক কর্তৃপক্ষ।

আলজাজিরা জানায়, আজ ১৭ মার্চ মিসরের তথ্যকর্তৃপক্ষ গার্ডিয়ানের ছাড়পত্র বাতিলের পাশাপাশি নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের সতর্ক করে দেয়।

মিসরী কর্তৃপক্ষ তাদের ভাষায় জানায়, করোনা বিষয়ে তথ্য প্রকাশে পেশাদারিত্ব বজায় না রাখায় তাদের মিসরে সংবাদ পরিবেশনের অনুমতি বাতিল করা হয়েছে। এবং নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের করোনা বিষয়ে মিসরের সরকারী তথ্যের প্রতি গুরুত্ব দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য গার্ডিয়ান কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা প্রকাশ করে, যেখানে মিসরে করোনা আক্রান্তদের সংখ্যা সরকারী হিসাব থেকে অনেক বেশী বলে উল্লেখ করা হয়। এবং তাদের সংখ্যা ১৯ হাজারের পৌঁছতে পারে বলে জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংবাদ প্রকাশের পরই সরকারী কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নিল।

মিসরের স্বাস্থ্যমন্ত্রনালয় এই পরিসংখ্যানকে অস্বীকার করে বলেছে, এখানে লুকানোর কিছু নাই। বিশ্বস্বাস্থ্য সংস্থার সাথে সবকিছু সমন্বয় করা হচ্ছে। যদিও বিশ্বস্বাস্থ্য সংস্থা অভিযোগ করেছে, মধ্যপ্রাচ্যের কিছু দেশ করোনা বিষয়ে যথাযথ তথ্য দিচ্ছে না।

আগের সংবাদইসরায়েলে আক্রান্ত বেড়েছে ৪০ শতাংশ
পরবর্তি সংবাদহাসপাতালের সামনে করোনা আক্রান্ত বৃদ্ধার হৃদয় বিদারক কান্না ভাইরাল