প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

ফাতেহ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম জানান, সন্ত্রাস-দমনে সহযোগিতা, চরমপন্থি ও জঙ্গি দমনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদের ঠাঁই নেই। এরপর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অত্যাধুনিক ভারতীয় ভিসা সেন্টার উদ্বোধন করেন রাজনাথ সিং।

এই ভিসা সেন্টারে আবেদন জমা দেওয়ার জন্য ই-টোকেন ব্যবস্থা তুলে দেওয়া হবে। ৩১ আগস্ট থেকে রাজধানীর সব ভিসা সেন্টার বন্ধ করে একমাত্র যমুনা ফিউচার পার্ক থেকে ভিসা প্রসেসিং এর কার্যক্রম পরিচালনা করা হবে।

এসময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ও ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধণ শ্রিংলা। বিকেলে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে যাবেন রাজনাথ।

সেখানে দুদেশের পুলিশ বাহিনীর মধ্যে সহযোগিতা সমঝোতা স্মারক সই করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।,

আগের সংবাদঅর্থপাচারের বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ গভর্নরের
পরবর্তি সংবাদলোকাল বাস : প্রেম ও ভীতি