আজ সৌদি আরব যাচ্ছেন সাড়ে ছয় হাজার যাত্রী

ফাতেহ ডেস্ক: হজযাত্রার দ্বিতীয় দিনে নির্ধারিত সময়ে ঢাকা ছেড়েছে দুটি ফ্লাইট। বিমান বাংলাদেশ ও সাউদিয়া এয়ারলাইন্সের সাতটি করে ১৪টি হজ ফ্লাইটে আজ সৌদি আরব যাচ্ছেন সাড়ে ছয় হাজার যাত্রী।

গতকাল প্রথম দিনে ১০টি ফ্লাইটে সৌদি আরব গেছেন প্রায় চার হাজার যাত্রী। হাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত ৩১ হাজার হজযাত্রী ভিসা পেয়েছেন। বাকিরাও শিগগিরই পাবেন।

এদিকে ভিসা পাসপোর্ট হাতে পেলেও, হজ ক্যাম্পে সময়মত মোয়াল্লেম না পাওয়ার অভিযোগ করেছেন অনেক যাত্রী। এবার ঢাকা থেকে হজের শেষ ফ্লাইট ১৫ আগস্ট।

আর ২৭ অগাস্ট ফিরতি ফ্লাইট শুরু হয়ে শেষ হবে ২৫ সেপ্টেম্বর। সৌদি আরবে এবার হজ করতে যাচ্ছেন এক লাখ ২৭ হাজার ১৯৮ মুসল্লি।

আগের সংবাদলেখকের প্রশ্নবিদ্ধ আদর্শ নয়, ভাষাটা গ্রহণ করতে হবে: শরীফ মুহাম্মদ
পরবর্তি সংবাদপ্রাথমিকের পাঠ্য বই ছাপায় কোন অগ্রগতি নেই