মাওলানা নেজামির দাফন সম্পন্ন, জোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসানাত আমিনী

ফাতেহ ডেস্ক:

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা আবদুল লতিফ নেজামির জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ ১২মে মঙ্গলবার সকাল ৯টা নরসিংদীর শিবপুর মুন্সেফের চর ইটাখোলা মোড় ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজাপূর্বে মরহুমের বর্ণাঢ্যময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জনাব জহিরুল হক ভূঁইয়া মোহন, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ, ইসলামী ঐক্যজোট নরসিংদী জেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান, জেলা সেক্রেটারী মাওলানা হারিছুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সভাপতি মুফতী আব্দুর রহীম, নেজামে ইসলাম পার্টির প্রচার সম্পাদক মাওলানা মিজানুর রহমান, বাংলাদেশ ইসলামী যুব সমাজের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।

পরিবারের পক্ষ থেকে পিতার জন্য দোয়ার চান নেজামির বড় ছেলে মুহাম্মদ ওবাইদুল হক। জানাজা শেষে মরহুমের লাশ তাঁর নিজ গ্রাম পূর্ব সৈয়দনগর বায়তুন নূর জামে মসজিদের পাশে সমাহিত করা হয়।

উল্লেখ্য, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামির ইন্তেকালে গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

আগের সংবাদইয়েমেনে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে তুরস্ক
পরবর্তি সংবাদদেশে করোনায় নতুন ১১ জনের মৃত্যু, মোট মৃত্যু ২৫০