
ফাতেহ ডেস্ক: রাজশাহীর সাগরপাড়ায় সিটি নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে প্রচার চালানোর সময় তিনটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এসময় আহত হয়েছেন এক সাংবাদিকসহ পাঁচজন।
প্রচারে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা। সকাল সাড়ে ১০টার দিকে জেলা ছাত্রদলের আয়োজনে প্রচারের সময় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
প্রতিবাদে ওই এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। এরপর ঘটনাস্থল ত্যাগ করেন তারা।
