ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ শ্রেষ্ঠ শিক্ষক: বান কি মুন

ফাতেহ ডেস্ক:

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপের ভূঁয়সী প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। এক্ষেত্রে বাংলাদেশকে শ্রেষ্ঠ শিক্ষক মনে করেন জাতিসংঘের সাবেক মহাসচিব এবং জিসিএ চেয়ারম্যান বান কি মুন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ থেকেই শিক্ষা নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ (মঙ্গলবার) বিকেলে জলবায়ু বিষয়ক সংগঠন গ্লোবাল সেন্টার অন এডাপটেশন (জিসিএ)এর বাংলাদেশ আঞ্চলিক অফিসের উদ্বোধন শেসে এক এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় বান কি মুন বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন কাজ করবে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিযোজনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে। সে কারণেই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই জিসিএ অফিস খোলা হয়েছে। এর মধ্যে দিয়ে আমরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরো এগিয়ে যাবে। আর আমি এ বিষয়ে খুবই আশাবাদী। এসময় জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ শ্রেষ্ঠ শিক্ষক বলেও উল্লেখ করেন তিনি।

আগের সংবাদতিতাসের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তি সংবাদমসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮, অবস্থা সঙ্কটাপন্ন ৮ জনের