
আন্তর্জাতিক ডেস্ক:
ইজরাইলি সেনারা আল-আকসা মসজিদ প্রাঙ্গণের উত্তর ও পশ্চিম দেয়ালে নতুন করে লাউড স্পিকার স্থাপন করেছে। গত বুধবার আন্তর্জাতিক আইন ও মুসলিমদের প্রচণ্ড আপত্তি উপেক্ষা করে তারা এই কাজ করে। খবর মিডলইস্ট মনিটর।
খবরে বলা হয়েছে, মুসলিমরা বলছে, এতে তাদের নামাজ ও ইবাদত মারাত্মকভাবে বিঘ্নিত হবে। ইজরাইলি সেনারা নামাজের সময় বিভিন্ন ঘোষণা ও নির্দেশনা দিয়ে থাকে।
জর্দান এই ঘটনাকে ইজরাইলের ‘ধারাবাহিক বিশৃঙ্খলা’ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে। জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দায়ফুল্লাহ ফায়েদ বলেন, ‘ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য স্থাপনায় ইজরাইলি বাহিনীর অযাচিত এই আচরণ দায়িত্বজ্ঞানহীন এবং তা বিশ্বের মুসলিমদের অনুভূতিকে আহত করবে।’
উল্লেখ্য, ২০১৭ সালের পর এই পর্যন্ত ইজরাইল আল-আকসা প্রাঙ্গণে তিনটি লাউড স্পিকার সেট স্থাপন করেছে। ফলে তারা মসজিদের ভেতরে ও বাইরে একযোগে ঘোষণা প্রচার করতে পারে।
