ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে সৌদিসহ আরও সাত-আটটি দেশ’

আন্তর্জাতিক ডেস্ক:

সাত বা আট বা ৯টির বেশি দেশ খুব শিগগিরই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন।

বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পর সৌদি আরবও দখলদার ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ট্রাম্প । তিনি বলেন, সৌদী বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কিছু দিনের মধ্যে আরো ভালো পরিবেশ তৈরী হবে।

উল্লেখ্য, হোয়াইট হাউসে মঙ্গলবার দুপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ইহুদিবাদী রাষ্ট্র ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে আনুষ্ঠানিক চুক্তি সই করে দুই আরব দেশ, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। ইজরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল জায়ানি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আগের সংবাদইজরাইলের সঙ্গে আঁতাত করে শান্তি ও নিরাপত্তা সম্ভব নয়: ফিলিস্তিন
পরবর্তি সংবাদরবিবার ঢাকা-৫ আসনের প্রার্থীদের সঙ্গে বসবে ইসি