ডেমরায় স্টিল মিলে গলিত লোহা ছিটকে পাঁচ শ্রমিক দগ্ধ

ফাতেহ ডেস্ক:

রাজধানীর ডেমরার এক স্টিল মিলে লোহা গলানোর সময় গলিত লোহা পড়ে ৫ শ্রমিক দগ্ধ হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে কোনাপাড়া শাহারা স্টিল মিলে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুই জনকে আইসিইউতে রাখা হয়েছে। তাদের রাজধানীতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, এ ঘটনায় তিনজন ভর্তি রয়েছেন। এদের মধ্যে আলআমিনের শরীরের ২৮ শতাংশ, জসিম উদ্দিনের ২০ শতাংশ ও ইমরান হোসেনের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। বাকি দুজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।

আগের সংবাদফিলিস্তিনি কৃষকদের জমির ধ্বংস করছে ইজরাইল
পরবর্তি সংবাদহোয়াইট হাউসে ট্রাম্পের কাছে পাঠানো চিঠিতে বিষ!