বনানীর আহমেদ টাওয়ারে আগুন

ফাতেহ ডেস্ক:

রাজধানীর বনানীর আহমেদ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৮-৩০ কামাল আতাতুর্ক এভিনিউয়ের আহমেদ টাওয়ারের ১৫তলায় এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সাভির্সের ৮টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনিসুর রহমান বলেন, সকাল সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রথমে সংবাদ পেয়ে আমাদের ছয়টি ইউনিট ছুটে যায় এরপর তাদের সাথে যুক্ত হয় আরো দুইটি টিম। এখন আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তবে, তৎক্ষণাৎভাবে অগ্নিকাণ্ডের কারণ বা হতাহতের পরিমাণে তিনি নিশ্চিত করতে পারেননি।

আগের সংবাদহোয়াইট হাউসে ট্রাম্পের কাছে পাঠানো চিঠিতে বিষ!
পরবর্তি সংবাদদেশে একদিনে মৃত্যু ২৬, শনাক্ত ১৫৪৪