
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে উগ্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা পেয়েছে। ভারত ইসলামবিদ্বেষকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছে।
শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া অনলাইন ভাষণে এ অভিযোগ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর ডনের।
ইমরান খান আরও বলেন, আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ভারত ইসলামবিদ্বেষকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এর পেছনে কারণ হলো দুর্ভাগ্যজনকভাবে ভারত এখন আরএসএসের আদর্শ দ্বারা শাসিত হচ্ছে। তারা মনে করে ভারত শুধু হিন্দুদের এবং অন্য ধর্মের মানুষে তাদের সমমর্যাদার নাগরিক নন।
ভারতের বর্তমান বিজেপি সরকার ইসলামবিদ্বেষকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে অভিযাগ করে ইমরান খান বলেন, সরকারিভাবে ইসলামবিদ্বেষের পৃষ্ঠপোষকতা করায় দেশটিতে প্রায় ২০ কোটি মুসলমানের জীবন হুমকির মুখে পড়েছে।
