দলে অনুপ্রবেশকারী ঠেকাতে কঠোর হচ্ছে আওয়ামী লীগ

ফাতেহ ডেস্ক:

তৃণমূল পর্যায়ে অনুপ্রবেশকারীদের ভিড়ে কোনঠাসা ত্যাগী নেতাকর্মীদের আবার সামনে নিয়ে আসছে আওয়ামী লীগ। দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব স্তরে নব্য আওয়ামী লীগারদের ঠেকাতে কঠোর হচ্ছে ক্ষমতাসীনরা। যোগ্য ও ত্যাগী নেতাদের দিয়ে জেলা, উপজেলা আওয়ামী লীগের কমিটি পুনর্গঠনের জন্য দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশের পর কেন্দ্রিয় নেতাদের সমন্বয়ে আটটি বিভাগীয় কমিটি করা হয়েছে।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্যাগী নেতাদের অভিযোগ তৃণমূল পর্যায়ের অনেক কমিটির। নানা অপকর্মের মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ রক্ষায় আনোয়ার হোসেন রানার মত আরো অনেকে ক্ষমতাসীন দলে আশ্রয় নিয়েছে।

এদের অর্থবিত্তের দাপটে আওয়ামী লীগের দুর্দিনের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হয় না তৃণমূলের কমিটিতে। সভাপতি সাধারণ সম্পাদক নিজেদের মত করে পকেট কমিটি করেন এমন অভিযোগও আছে। তবে দলীয় সভাপতি শেখ হাসিনা কার্যনির্বাহী সংসদের সবশেষ সভায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন পছন্দের লোক দিয়ে কমিটি গঠন চলবে না। জেলা উপজেলা কমিটিগুলো সমন্বয় ও ত্যাগি কর্মীদের মূল্যায়ন হচ্ছে কি না তা দেখভাল করতে গঠন করা হয়েছে আটটি সমন্বয় টিম।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ জানান, ইতিমধ্যে বিভিন্ন জেলার কমিটি কেন্দ্রীয় অফিসে জামা পাড়ছে। সঠিক লোককে দলে সঠিক জায়গা দেয়া হবে।

চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পাওয়া দলের কেন্দ্রীয় সংসদের এই সাংগঠনিক সম্পাদক জানান, স্থানীয় পর্যায়ে যতই সমস্যা থাকুক আওয়ামী লীগের আদর্শের বাইরের কেউ দলে জায়গা পাবে না।

তিনি বলেন, দলীয় সভাপতি শেখ হাসিনা ছাড়া কমিটি গঠনের ক্ষেত্রে আর কারো কাছেই অনুগত নয় কেন্দ্রীয় সংসদের নেতারা।

আগের সংবাদরোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ে উদ্বেগ
পরবর্তি সংবাদনারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১