
ফাতেহ ডেস্ক:
নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনকে লোক দেখানো বলে অভিহিত করেছে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ (মঙ্গলবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক মানববদ্ধনে এসব কথা বলেন বিএনপির এই নেতা।
এদিকে আইনের সঠিক প্রয়োগ থাকলে প্রচলিত আইনেই ধর্ষনের বিচার করা সম্ভব বলে দাবি করেন তিনি। এছাড়া বর্তমান নারী ও শিশু নির্যাতন আইনের সাতটি ধারায় মৃত্যুদন্ডের বিধান রয়েছে বলেও দাবি করেন তিনি।
