আমিরাতের হোটেলগুলোতে ইহুদিদের খাবার রাখার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক:

আরব আমিরাতের হোটেলগুলোতে ইহুদিদের খাবারের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নির্দেশনায় ইসরাইলি পর্যটকদের সাদরে গ্রহণের প্রস্তুতির জন্য ইহুদিদের খাদ্যাভাসের সঙ্গে যায়; এমন খাবার রাখতে বলা হয়েছে। খবর খালিজ টাইমসের।

লিখিত নির্দেশনায় বলা হয়েছে, সব হোটেলকে তাদের পরিষেবা তথা রুম সার্ভিস মেন্যু এবং সব খাবার ও পানীয়ের দোকানগুলোকে ইহুদি ধর্মে বৈধ এমন বিকল্প খাবার অন্তর্ভুক্ত করার পরামর্শ দেয়া হচ্ছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাত ও ইজরাইল তাদের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের বিষয়ে একমত হয়েছে। মঙ্গলবার দু’পক্ষের ভিসামুক্ত ভ্রমণ সুবিধার কথা ঘোষণা দেন ইজরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আগের সংবাদইসলাম-মুসলমানদের আক্রমণ করা ম্যাঁক্রোর নীতি: এরদোগান
পরবর্তি সংবাদসালাম এবং নারীদের তালিম নিয়ে ঢাবি অধ্যাপকের অশালীন মন্তব্য