আজারবাইজানের হাতে আর্মেনিয়ার আরও একটি ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক:

আর্মেনিয়ার আরও একটি চালকবিহীন বিমান (ড্রোন) ভূপাতিত করেছে আজারবাইজান। ড্রোনটি দিয়ে যুদ্ধ এলাকা পর্যবেক্ষণের চেষ্টা করার সময় আজেরি সেনাবাহিনী এটি ধ্বংস করে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নাকচিভান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের সাদারাক ও শারুর অঞ্চলে ড্রোনটি ভূপাতিত করা হয়।

গত দুই দিনে আর্মেনিয়ার আরও তিনটি ড্রোন ভূপাতিত করেছে আজারবাইজানের সেনাবাহিনী।

আগের সংবাদআফগানিস্তানে মসজিদে বিমান হামলা, মাদরাসার শিশুসহ নিহত ১২
পরবর্তি সংবাদভ্যাকসিন স্বীকৃতি পেলে সবার আগে আমরা নিয়ে আসবো: স্বাস্থ্যমন্ত্রী