বাকস্বাধীনতা লাগামহীন নয়, সব ধর্মের প্রতি সম্মান জানানো উচিত: ট্রুডো

ফাতেহ ডেস্ক:

সব ধর্মের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বাকস্বাধীনতার নামে ইসলাম অবমাননার প্রতিক্রিয়ায় শুক্রবার এ কথা বলেন কানাডার প্রধানমন্ত্রী।

কিছু দিন আগে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে কার্টুন প্রকাশ করেছে ফরাসি ম্যাগাজিন শার্লি হেবদো। এই ঘৃণ্য পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

এ প্রসঙ্গে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো আরো বলেন, বাকস্বাধীনতা পুরোপুরি লাগামহীন নয়। কোনো কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত দেওয়া উচিত নয়। সব ধর্মের প্রতি সম্মান জানানো উচিত।

বিশ্ব মানবতার মুক্তির দূত ও সর্বশেষ রাসূল হজরত মুহাম্মদ (স.)-কে অবমাননা অব্যাহত থাকবে বলে ফরাসি প্রেসিডেন্ট যে ঘোষণা দিয়েছেন তার প্রতিবাদে গোটা বিশ্বে মুসলমানরা যখন প্রতিবাদমুখর হয়ে উঠেছে ঠিক তখনই ট্রুডো এ মন্তব্য করলেন।

আগের সংবাদআদেশ গোপন করে জামিনে বেরিয়ে গেছেন ডিআইজি প্রিজন বজলুর
পরবর্তি সংবাদ১১টা থেকে শুরু হেফাজতের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি