
ফাতেহ ডেস্ক:
মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে ফেরত আসা ৫৪ ধারায় গ্রেপ্তার ২১৯ জনকে মামলা থেকে অব্যাহিত দেয়া হয়েছে। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট আজ (বৃহস্পতিবার) হাইকোর্টকে এ বিষয়ে অবহিত করেছেন।
আজ (বৃহস্পতিবার) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে বিষয়টি শুনানি হয়।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফেরত আসা সবাইকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এই মামলায় তাদের আর হাজিরা দিতে হবে না।
তবে এ বিষয়ে পরবর্তীতে লিখিত আদেশ দেবে হাইকোর্ট। এ ধরনের ঘটনায় পুলিশকে আরও সর্তক হয়ে কাজ করার পরামর্শ দিয়েছে হাইকোর্ট বেঞ্চ।
