ডিসেম্বরে তিন চিল্লার সাথীদের জোড়, জানা যাবে ইজতেমার সিদ্ধান্ত

ফাতেহ ডেস্ক:

ডিসেম্বরে অনুষ্ঠেয় তিন চিল্লার সাথীদের জোড়ের পরই জানা যাবে—২০২১ সালের ইজতেমার সিদ্ধান্ত। হয়তো ইজতেমা হবে, নয়তো বিকল্প কোনো ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশের প্রথম সারির নিউজ পোর্টাল ইসলামটাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে টঙ্গী ময়দানের একজন জিম্মাদার তারেক ভাইয়ের বরাতে বলা হয়, ২০ সালের ইজতেমা শেষে আগামী বছরের ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে। তবে শেষ মুহূর্তে সময় মতো ইজতেমা অনুষ্ঠিত হবে কিনা, অথবা সময় মতো না হলে বিকল্প কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা তা এখনো নিশ্চিত করে বলা কঠিন। ডিসেম্বরে স্বাস্থ্যবিধি মেনে ১৮ জেলায় ৩ চিল্লার সাথীদের জোড় অনুষ্ঠিত হবে। সেখানে পরিস্থিতি বিবেচনায় ইজতেমা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৮ জেলায় অনুষ্ঠিত জোড়গুলোতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ার সম্ভবনা নেই। কারণ প্রতিবছর টঙ্গীতে এই জোড়ে অংশ নিতেন প্রায় ৪৫ হাজার মানুষ। কিন্তু স্বাস্থ্যবিধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবার তা ১৮ জেলায় ভাগ করা হয়েছে, যেখানে দূরত্ব বজায় রেখে অংশগ্রহণ করবেন মাত্র দুই থেকে ৩ হাজার সাথী। আর এই জোড়ের পরেই জানা যাবে ইজতেমা অনুষ্ঠিত হওয়া না হওয়া নিয়ে সঠিক সিদ্ধান্ত।

আগের সংবাদজেরুজালেমে দূতাবাস খুলবে আফ্রিকার দেশ মালাউই
পরবর্তি সংবাদরাজধানীতে প্রকাশ্যে মদপান করায় আটক ৩