মিয়ানমারে ভোট গ্রহণ শেষ, চলছে ভোট গণনা

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারে শেষ হয়েছে ভোট গ্রহণ। স্থানীয় সময় ভোর ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলেছে বিকেল ৪ টা পর্যন্ত। এখন চলছে ভোটগণনা। দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর আনাদলু এজেন্সি।

মিয়ানমার টাইমস জানিয়েছে, সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং রাজধানী নাইপাইটায় তার ভোট দিয়েছেন।

এবারের নির্বাচনে ৯৩টি দল অংশ নিলেও, অং সান সু চি’র দল- এনএলডি এবং প্রধান বিরোধী- ইউএসডিপি সবচেয়ে জনপ্রিয়। বিবিসি ও সিএনএন জানিয়েছে, ধারণা করা হচ্ছে অং সান সু চির ‘জনপ্রিয়তা’ বিবেচনায় তার দল এনএলডি আবারও ক্ষমতায় আসবে।

দেশটির ৫০ লাখ তরুণ ভোটার৷ ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি সরকার সাম্প্রতিক সময়ে সংঘটিত ছাত্র আন্দোলন দমাতে শক্তি প্রয়োগ করেছিল৷ ফলে অল বার্মা ফেডারেশন স্টুডেন্টস ইউনিয়ন আসন্ন নির্বাচন বর্জনের ডাক দিয়েছে৷

সবার কাছে গ্রহণযোগ্য এমন নির্বাচন আয়োজনের পথে প্রধান অন্তরায় হচ্ছে মিয়ানমারের সংবিধান৷ এটি অগণতান্ত্রিকও বটে৷ শুধু ৭৫ শতাংশ আসন পূর্ণ হয় জনগণের ভোটে, বাকি আসন শুধু মনোনয়ন৷ ২০০৮ সালে এ সংবিধান গ্রহণ করা হয়৷ এ সংবিধানের আলোকেই ২০১৫ সালে সাধারণ নির্বাচন হয়েছিল৷

আগের সংবাদহিন্দু সংগঠনের ‘সন্ত্রাসী’ স্লোগান : আইনগত ব্যবস্থা নিবে চট্টগ্রাম জেলা প্রশাসন
পরবর্তি সংবাদমসজিদে মাস্ক পরা বাধ্যতামূলক: সরকার