ডেঙ্গুতে সারা দেশে হাসপাতালে ভর্তি ৬৬ রোগী

ফাতেহ ডেস্ক:

বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগের ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩ জন এবং খুলনায় একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

নতুন এই ২৪ জন রোগীসহ বর্তমানে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি মোট ৬৬ জন রোগী।

এদিকে গত ২৪ ঘন্টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে পাঁচজনের তথ্য পাঠানো হয়। আইইডিসিআর দুইজনের তথ্য বিশ্লেষণ করে এদের একজনের মৃত্যু ডেঙ্গু জনিত বলে নিশ্চিত করেছে।

এ বছরের ১লা জানুয়ারি থেকে ৮ই নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৬ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৬৬৫ জন।

আগের সংবাদহিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উস্কানীমূলক কর্মকান্ডের প্রতিবাদ জানাই: চরমোনাই পীর
পরবর্তি সংবাদমার্কিন জনগণও ট্রাম্পের নীতি প্রত্যাখ্যান করেছে: রুহানি