পরকিয়া করায় ফ্রান্সের সেই পাদ্রীকে গুলি করা হয়েছিল

আন্তর্জাতিক ডেস্ক:

ধর্মীয় সহিংসতা নয়, বরং পরকিয়ায় ধরা খাওয়ায় ফ্রান্সের লিঁওতে একটি গির্জায় হামলায় গুলিবিদ্ধ হয়েছিলেন গ্রিক অর্থোডক্স পাদ্রী নিকোলাস কাকাভেলাকিস। গত গত ১ নভেম্বর এ ঘটনা ঘটে। খবর বিবিসি।

হামলার পর আটক সন্দেহভাজন প্রসিকিউটরদের কাছে স্বীকার করেছে, তার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল ওই পাদ্রীর। আর এর জের ধরেই ৫২ বছরের ওই পাদ্রীকে গুলি করেন তিনি।

এদিকে হামলার শিকার সেই পাদ্রী কয়েকদিন কোমায় থাকার পর গত বুধবার তার জ্ঞান ফিরেছে।

এর আগে হামলার ঘটনার দিন রাতেই লিঁওর পাবলিক প্রসিকিউটর নিকোলাস জ্যাকেট জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। যদিও যাকে আটক করা হয়েছে তার কাছে বন্দুক পাওয়া যায়নি।

আগের সংবাদমার্কিন জনগণও ট্রাম্পের নীতি প্রত্যাখ্যান করেছে: রুহানি
পরবর্তি সংবাদগর্বিত আজারবাইজান : ‘২৮ বছর পর আজান ধ্বনিত হবে শুশা শহরে’