রোহিঙ্গা ইস্যু সমাধানে মিয়ানমারের নতুন সরকারকে সাহায্য করবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারে নতুন যে সরকারই আসুক, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাাসনের ব্যাপারে দেশটিকে সহায়তা করবে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

ইউএনবিকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমদ ।

তারিক আহমদ বলেছেন, রাখাইন জুড়ে রোহিঙ্গা ইস্যু সমাধানের জন্য নতুন সরকারকে কাজ করতে হবে। আমরা দীর্ঘমেয়াদে এই সংকট সমাধানের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সহায়তাও সরবরাহ করবো।

যুক্তরাজ্যের মন্ত্রী বলেন, তারা রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসাবে স্বীকৃতি প্রদান এবং তাদের চলাফেরার স্বাধীনতার অনুমতি প্রদানের পাশাপাশি স্কুল এবং চাকরির মতো প্রয়োজনীয় পরিষেবাগুলিতে সুযোগ পাবে কিনা তা নিশ্চিত করতে চায়। পাশাপাশি রাখাইন উপদেষ্টা কমিশনের সুপারিশও কার্যকর করতে চায়।

উল্লেখ্য, গতকাল মিয়ানমারে অনুষ্ঠিত হয়েছে সাধারণ নির্বাচন। আজ সোমবার নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। তবে এবারও বিপুল জনপ্রিয়তা নিয়ে জয়ের অপেক্ষায় আছেন সু চি। দেশের ভেতরে তার জনপ্রিয়তা বাড়লেও রোহিঙ্গা নিপীড়ন ও গণহত্যার ঘটনায় আন্তর্জাতিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয় শান্তি নোবেল বিজয়ী এ নারীর।

আগের সংবাদভারতে করোনায় মৃত্যু এক লাখ ২৬ হাজারের বেশি
পরবর্তি সংবাদআশুগঞ্জে অনুপ্রবেশকারী ৩ ভারতীয় নাগরিক আটক