
আন্তর্জতিক ডেস্ক:
ওম্যান শব্দের সংজ্ঞায় পরিবর্তন এনেছে অক্সফোর্ড ডিকশনারি কর্তৃপক্ষ। ডিকশনারিতে ওম্যান শব্দের ইংরেজি ব্যাখা আপত্তিকর ছিল, এমন অভিযোগের পর কর্তৃপক্ষ শব্দটির ব্যাখায় এই পরিবর্তন আনা হল।
বিট্রিশ জিভানার্দি নামের একজন নারী অনলাইনের একটি প্রচারণা চালু করেন। এতে তিনি উল্লেখ করেন, ডিকশনারিতে ব্যবহৃত ওম্যান শব্দের অর্থ হিসেবে বলা হয়েছে যা নারীর জন্য অপমানজনক। এচাড়া তিনি আরও বলেন, ওম্যান শব্দের ব্যাখা যৌনতার দৃষ্টিকোণ থেকে দেখা এবং তা নারীর জন্য বৈষম্যমূলক। এই ক্যাম্পেইনিংয়ে ৩৪ হাজারেরও বেশি মানুষ স্বাক্ষর করেছিল।
মূলত, এর পরিপ্রেক্ষিতে ডিকশনারিতে ওম্যান শব্দের নতুন ব্যাখায় প্রদান করা হয়েছে।নতুন ব্যাখায় বলা হয়েছে, ওম্যান বলতে একজন নারী, প্রেমিকা কিংবা কারও বান্ধবী বা এমন কিছু হবে।
সূত্র: দ্য গার্ডিয়ান।
