
আন্তর্জতিক ডেস্ক:
আবারও শান্তিচুক্তি করেছে আর্মেনিয়া ও আজারবাইজান। বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলের যুদ্ধ থামাতে এবার শান্তিচুক্তিতে মধ্যস্থতা করেছে রাশিয়া। খবর বিবিসির।
মঙ্গলবার ফেসবুক পেজে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, যুদ্ধ বন্ধে তিনি রাশিয়া ও আজারবাইজানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন। তবে এ চুক্তি তার এবং তার জনগণের জন্য খুবই বেদনাদায়ক।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইহাম আলিয়েভ বলেছেন, এ চুক্তির ফলে কোনো রক্তপাত ছাড়াই আমরা আমাদের এলাকা ফেরত পাব।
বিতর্কিত কারাবাখ অঞ্চল নিয়ে বেশ গত ২৭ সেপ্টেম্বর থেকে আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ চলছিল। আজারবাইজান কৌশলগত শহর শুশা দখলের ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পরই চুক্তির বিষয়টি জানান আর্মেনিয়ার প্রধানমন্ত্রী।
