মূর্তি নয়, মিনার স্থাপন করুন: শায়খে চরমোনাই

ফাতেহ ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, মূর্তি মুসলমানের কোন সংস্কৃতি নয়, এটা বিজাতীয় সংস্কৃতি। যুগে যুগে সকল নবী ও রাসূলগণ মূর্তি ধ্বংস করে একত্ববাদ প্রতিষ্ঠা করতে দুনিয়ায় এসেছিলেন। কাজেই মুসলমানরা এধরণের কোন সংস্কৃতি লালন করতে পারে না। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন দৃষ্টিনন্দন মিনার বা স্মৃতিস্তম্ভ দেখা যায়।

আজ মঙ্গলবার বিকেলে ১৩ নভেম্বর দোলাইপাড় চত্বরে অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফলের লক্ষে উলামায়ে কেরামের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কোন ব্যক্তিকে যদি স্মরণ করতে হয় তাহলে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ফলক বা স্মতিস্তম্ভ দেখা যায়। কোরআন খচিত স্তম্ভ, মিনার খচিত স্তম্ভ, আল্লাহর নিরানব্বই নাম সম্বলিত মিনার ইত্যাদি স্থাপনের মাধ্যমে স্মরণ করা যায়। কিন্তু মূর্তি বানিয়ে স্মরণ করা শরীয়াহ’র সাথে সাংঘর্ষিক। কাজেই মসজিদের এই নগরীকে মূর্তির নগরী হিসেবে প্রতিষ্ঠার কোন পদক্ষেপ ভাল ফল বয়ে আনবে না। এতে অকল্যাণ হবে, দেশে ভয়াবহ আজ-গজব শুরু হওয়ার সম্ভাবনা আছে।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা নেছার উদ্দিন, মুফতী মোস্তফা কামাল, মুফতী মানসুর আহমদ সাকী।

আগের সংবাদ‘ফিলিস্তিনি মুক্তি সংস্থা’র মহাসচিব সায়েব এরাকাত মারা গেছেন
পরবর্তি সংবাদআমেরিকা নির্বাচনে ভোট জালিয়াতির পাঁচটি অভিযোগ তদন্ত করে যা পেয়েছে বিবিসি