
ফাতেহ ডেস্ক:
ফ্রান্সে নবীজির ব্যাঙ্গচিত্র করার প্রতিবাদে চাঁদপুর কচুয়ার শিলাস্থানে তাওহীদি জনতার একটি মিছিলে হামলা চালানো হয়েছে। হামলায় মসজিদের ইমাম-সহ প্রায় ৫০ জনের বেশি আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে।
সূত্র জানিয়েছে, সকাল ৭ ঘটিকায় এ মিছিলটি শিলাস্থান থেকে বের হয়। মিছিলটি নিন্দপুর দিয়ে আলিয়ারা হয়ে মাঝিগাছা গ্রামে পৌছলে মিছিলের কারণে সিএনজি চলাচলে কিছুটা অসুবিধা সৃষ্টি হয়। ফলে এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে সিএনজি চালক মিছিলকারীদের উপর হাত তুলে। এসময় মাঝিগাছার আ.লীগ নেতা শাহ আলম ও হেলাল তাদের দল-বল নিয়ে মিছিলের উপর অতর্কিত হামলা চালায়।
এই হামলায় ক্ষুব্ধ হয়ে উঠেছে কচুয়া থানার বাসিন্দারা। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছে, হামলাকারীদের অপরাধ তদন্ত করে যেন ইনসাফপূর্ণ বিচার করা হয়।
