জেদ্দায় একটি অমুসলিম সমাধিক্ষেত্রে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

প্রথম বিশ্বযুদ্ধের অবসানের স্মরণে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দা শহরের একটি অমুসলিম সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে।বুধবার সকালের দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের কূটনীতিকরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর আল জাজিরা।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জেদ্দায় একটি অমুসলিম সমাধিক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধের অবসানের স্মরণে প্রত্যেক বছর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের কনস্যুলেট এই অনুষ্ঠানে অংশ নেন। বুধবার সকালের দিকে এই স্মরণ অনুষ্ঠানে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) হামলা হয়েছে; যাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ফ্রান্স এই কাপুরুষোচিত ও অযৌক্তিক হামলার কড়া নিন্দা জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রিসের এক কনস্যুলেট কর্মকর্তা জেদ্দায় বোমা হামলার তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেছেন, জেদ্দায় অমুসলিম সমাধিক্ষেত্রে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে চারজন সামান্য হয়েছেন; তাদের মধ্যে একজন গ্রিসের নাগরিক। তবে এই বিস্ফোরণের ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেননি তিনি।

আগের সংবাদপুনর্গঠিত হল ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস
পরবর্তি সংবাদআঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ: হবিগঞ্জ জেলা শাখার পুনর্গঠন